× Banner
সর্বশেষ
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঠাকুরগাঁওয়ে মহিষের শিংয়ের গুতোয় একজনের মৃত্যু, দুইজন আহত

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মহিষের শিংয়ের গুতোয় বিশু (৪৫) নাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া শাহজাহান (২২) ও আনসারুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। শনিবার রাত ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত বিশু সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কশালবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং আহত মো. শাহজাহান একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও আনসারুল ইসলাম একই গ্রামের গ্রামের দলিল উদ্দীনের ছেলে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিশু পেশায় ছিলেন কসাই।  সেই সুবাধে শনিবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ কাহারোল হাটে মহিষ কিনতে যায়। একটি মহিষ কিনে রাত ৭টার দিকে নসিমন গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন পথিমধ্যে ২৮ মাইল নামক এলাকায় নসিমন গাড়িটি উল্টে যায় এবং গাড়ি থেকে মহিষটি পালিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় বিশু সহ তাঁর ২ সহযোগি মহিষটি ধরার চেষ্টা করলে মহিষচি শিং দিয়ে তাদের গুতো দেয় । এতে তাঁরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে বিশুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..