× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে ১ বছরের কারাদণ্ড

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে ১ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অপরাধে  হাসিব মৃধা (২২) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১ জুলাই,২৬) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
কোটালীপাড়া থানার এস আই সুব্রত মালো জানান , আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ফেরধরা গ্রামে এক যুবক মাদক সেবন করছে বলে জানতে পেরে অভিযান চালায়ই।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫পিচ ইয়াবাসহ অভিযুক্ত হাসিব মৃধাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক আসামীর অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ও তার পিতার সাক্ষ্যতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড  ও ২’শত টাকা জরিমানা প্রদান করেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আসামি হাসিব মৃধা উপজেলার ফেরধরা গ্রামের কবির মৃধার ছেলে। ​উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। দণ্ডপ্রাপ্ত আসামীকে পরে পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..