× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

আইন অমান্য করে পাকা বাড়ী নির্মাণ গুড়িয়ে দিল পৌরকর্তৃপক্ষ

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর সভার আইন অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করায় তা গুড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ। রোববার সকাল ১১ টার দিকে পৌরকর্তৃপক্ষ এ অভিযান চালায়।

জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় পৌর সভার আইন অমান্য করে রাস্তা না রেখে রাজা মুন্সী ও তার ছেলে সতেজ আলী শুক্রবার ও শনিবার রাতে বাড়ী নির্মাণ করে আসছিল।

এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম পৌরকর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পৌরসভার কার্যসহকারী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায় এবং অবৈধভাবে নির্মাণকৃত বাড়ীটি গুড়িয়ে দেয়। কার্যসহকারী হাবিবুর রহমান জানান, খায়রুল ইসলামের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়ে তার সত্যতা যাচাই করে রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। সেসময় পৌর আইন অমান্য করে বাড়ী নির্মাণ করায় গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এলাকার সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য পুর্ণাঙ্গ রাস্তা নির্মাণের জন্য পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সু-দৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..