× Banner
সর্বশেষ
মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত ইইউ’র

ACP
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২৬
বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত ইইউ’র

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকালে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই অর্থায়ন ও সুশাসনের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

আজ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়ন কমিশন জানিয়েছে, বৈঠকটি ছিল ফলপ্রসূ, প্রাণবন্ত ও ভবিষ্যৎমুখী। এতে বাংলাদেশের সংস্কার অগ্রাধিকার এবং বাংলাদেশ-ইইউ সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক, রপ্তানি বহুমুখীকরণ, মানসম্মত বিনিয়োগ, সরকারি অর্থব্যবস্থার সংস্কার, টেকসই অর্থায়ন, ডিজিটাল সুশাসন এবং এলডিসি উত্তরণের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

ইইউ নিয়মভিত্তিক বাণিজ্য, স্বচ্ছ বিনিয়োগ, সবুজ প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া টেকসই অর্থায়ন, বিনিয়োগ পরিবেশের সংস্কার এবং স্বচ্ছতা, ই-গভর্ন্যান্স ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

 বৈঠকে এলডিসি উত্তরণকে সামনে রেখে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক রূপান্তরে সহযোগিতা এবং দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..