× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বেনাপোল – পেট্রাপোল সীমান্তে ভারতের অত্যাধুনিক গ্যালারী নির্মান

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের মাত্র ১০ হাত দুরে ভারত সীমানায় দুদেশের কুচকাওয়াজ অনুষ্ঠান দেখার জন্য সেদেশের দর্শনার্থীদের জন্য বহু বছরের টার্গেট নিয়ে অত্যাধুনিক গ্যালারি তৈরী করছে।

বেনাপোল বিজিবি সুত্র জানায় ভারত বাংলাদেশ প্রতিদিন সীমান্তে  উভয় দেশের সৈনিকরা এক যোগে সকাল এবং বিকালে কুচকাওয়াজ  ও পতাকা উত্তোলন করে। এটা দেখার জন্য উভয় দেশের দর্শনার্থীরা প্রতিদিন বিকালে ভারত – বাংলাদেশ নোম্যান্সল্যান্ডে শত শত দর্শকদের উপস্থিতী হয়। দির্ঘ সময় দাঁড়িয়ে সৈনিকদের এ অনুষ্ঠান দেখতে হয় উপস্থিত দর্শনার্থীদের। সীমান্ত এলাকার মানুষ ছাড়া দুর দুরান্ত থেকে দুদেশের অনেক পর্যটক আসে এ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করার জন্য।

প্রতিদিন সকাল সাড়ে ৫ টার সময় এবং বিকাল ৫ ঘটিকার সময় উভয় দেশের সৈনিকরা জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং নামানো সহ কুচকাওয়াজ করেন।

অপরএকটি সুত্র জানায় ভারত এ গ্যালারী তৈরীতে পাসপোর্টযাত্রীদের ও অনেক সুবিধা হবে। রোদ বৃষ্টিতে নোম্যান্স ল্যান্ড এলাকায় ঁদাড়িয়ে থেকে অনেক যাত্রী অসুস্থ হয়ে যায়। অনেক সময় যখন লাইনে দির্ঘ সময় দাড়িয়ে থাকতে হয় তখন অনেক যাত্রী এ গ্যালারিতে বসে অপেক্ষা করতে পারে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের জনৈক সদস্য বলেন বাংলাদেশের পাশে নোম্যান্সল্যান্ড এলাকায়  ও এ গ্যালারী তৈরী হবে।

ভারতের সিএন্ডএফ এ্যসোসিয়েশন ওয়েলফেয়ার এর সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র বলেন কলকাতা শহর শহ উত্তর ২৪ পরগনা দক্ষিন ২৪ পরগনা জেলার মানুষ সহ বিভিন্ন প্রদেশের মানুষ বাংলাদেশ ভারতের এ অনুষ্ঠান দেখতে প্রতিদিন বিকালে ভিড় জমায়। সরকার দর্শনার্থীদের দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করার দিক বিবেচনা করে বহু বছরের টার্গেট নিয়ে অত্যাধুনিক গ্যালারী নির্মানের কাজ হাতে নিয়েছে। বাকি কাজ আগামী ১৫ দিনের ভিতর শেষ হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..