× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহের মহেশপুর জামায়াতের সেক্রেটারীসহ ২ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: নাশকতার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফারুক আহম্মেদ (৪৫) ও পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য বাবুল আক্তার (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  সন্ধ্যা ৬ টার দিকে তাকে মহেশপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।

ফারুক আহম্মেদ মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের সুলতান আহম্মেদ ও বাবুল পৌর এলাকার মোশরারফ হোসেনের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক নাশকতা মামলার আসামী উপজেলা জামায়াতের সেক্রেটারী ফারুক আহম্মেদ ও বাবুল আক্তার মহেশপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় তারা। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..