× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

খাল খনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২৬
খাল খনন গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনতা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসছে।

তিনি বলেন, খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে ধান চাষ ও খালে মাছ হবে। এরপর খাল পাড়ে গাছ লাগানো হবে ও খালের পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর হবে। এক কথায় বলা যায় ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা খরা’।

আজ দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জমায়েতের উদ্দশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ কথা বলেন।

এর আগে, মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করে খালপাড়ে একটি তালগাছের চারা রোপন করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ও এস এ জিন্নাহ কবীর এমপি উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..