× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ACP
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২৬
মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির, উপজেলা জুনিয়র অফিসার অমল কুমার সাহা, পরিদর্শক মো. কামাল হোসেন সহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এ সময় বিআরডিবির প্রায় ৫ শতাধিক সুফলভোগী সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি সবাইকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের উপকারে আসে। তাই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..