× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নবীগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার আদালতে স্বামীর জবানবন্দি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নবীগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার আদালতে স্বামীর জবানবন্দি

নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে স্ত্রী রিপন বেগম (৩২) হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন স্বামী আশিক মিয়া। গতকাল সোমবার (২২ জুন) তাকে আদালতে হাজির করা হলে তিনি হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া জান্নাতের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসিব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিপন বেগমের ভাই কাউছার আলী এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নিহতের স্বামী আশিক মিয়াকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে জবানবন্দি গ্রহণ শেষে আশিক মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে রোববার (২১ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন বেগম শেরপুর গ্রামের ছুল্লুক মিয়ার ছেলে আশিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশিক মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বসবাস করতেন। সেখানে তারা হাঁসের খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। অতিরিক্ত ঋণের চাপ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে রোববার বিকেলে আশিক মিয়া স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি শেরপুর গ্রামে যান। পরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই রিপন বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..