ঠাকুরগাঁও প্রতিনিধি, আব্দুল আওয়াল: সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে শনিবার সকাল ১১টয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন এর একযোগে ৭৮ টি সমিতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করে।
ধর্মের নামে মানুষ হত্যা মানিনা, মানবো না এই শ্লোগানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন এর বিভিন্ন নেতা কর্মিরা বানববন্ধন এ অংশ গ্রহগন করেন।
এসময় মানববন্ধন এ বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন এর সভাপতি- চঞ্চল কুমার দাস, সাধারণ সম্পাদক- স্বপন মাহম্মুদ, সাংগঠনিক সম্পাদক- তোফাজ্জল হোসেন, কষাধ্যক্ষ- রাজিউর রহমান রাজু সহ প্রমুখ। এছাড়াও ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা আওয়ামিলীগ এর সহ সাধারণ সম্পাদক আ.স.ম. গলাম ফারুক রুবেল, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আকরাম আলী।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধবাবে রুখে দাড়ানোর আহ্বান জানান।