× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড

বেসামরিক বিমান পরিবহন খাতে সহযোগিতা জোরদারে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’।

আজ মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এ আগ্রহের কথা জানান।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের এই প্রস্তাবকে স্বাগত জানান। তারা একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন, এটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং দুই দেশের এভিয়েশন খাতের অংশীজনদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির সুযোগ নিয়ে পর্যালোচনা করেন।

রাষ্ট্রদূত রেংগলি বাংলাদেশের এভিয়েশন শিল্পের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে সুইজারল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরো সুদৃঢ় এবং বেসামরিক বিমান পরিবহন ও সংশ্লিষ্ট সেবা খাতে সহযোগিতা বাড়াতে একমত হন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..