× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা।

শুক্রবার (১২ জুন) কুনমিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি স্পিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) এবং ইউনান প্রদেশের আইন সভার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

অন্যদিকে চীনের নেতাদের মধ্যে ছিলেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ( ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং, তার সাথে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন।

বৈঠকে সম্পর্ক জোরদারে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্যখাতে কীভাবে আরও বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..