× Banner
সর্বশেষ
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ১২ আগষ্ট ( শুক্রবার) পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী শেরে বাংলা পার্ক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..