× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেসি-জাদুতে ট্রফি বার্সার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস কাপে বার্সেলোনার তিন ম্যাচে কোনো গোল পাননি লিওনেল মেসি। শেষ ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের ম্যাচে তো মেসিকে খুঁজেই পাওয়া যায়নি। তবে ঘরের মাঠে ফিরতেই জ্বলে উঠলেন বার্সার সবচেয়ে সেরা তারকা।

বুধবার রাতে মেসির জোড়া গোলের দারুণ পারফরম্যান্সেই সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে হোয়ান গাম্পার ট্রফি জিতেছে লুইস এনরিকের দল।

ন্যু ক্যাম্পে ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। তবে গোলটি সুয়ারেজ করলেও তাতে বড় অবদান মেসিরই। আন্দ্রেস ইনিয়েস্তার উঁচু করে বাড়ানো বল অসাধারণভাবে ওভারহেড কিকে সুয়ারেজকে বাড়ান মেসি। বক্সের সামনে ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার।

পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ইভান রাকিটিচের দেওয়া ক্রস ধরে অতিথি গোলরক্ষকে কাটিয়ে বল জালে জড়ান চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। দুই মিনিট পর অবশ্য অতিথিদের হয়ে ব্যবধান কমান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল।

৩৪ মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে ফের ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। প্রায় ৩০ গজ দূরে ফ্রি-কিক পেয়েছিল বার্সা। সামনে অতিথিদের রক্ষণ প্রাচীর। সেই প্রাচীরের ওপর দিয়েই বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আরদা তুরানের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৭ মিনিটে সাম্পদোরিয়ার হয়ে আরেকবার ব্যবধান কমান আন্তে বুদিমির। তবে অতিথিরা বাকি সময়ে তারা আর কোনো গোল করতে পারেনি। ফলে গাম্পার ট্রফি ধরে রাখে বার্সা।

১৯৬৬ সালে শুরু হয় গাম্পার ট্রফির ম্যাচ। গত বছর ইতালির আরেক  ক্লাব রোমাকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি জিতেছিল বার্সা। প্রাক-মৌসুমের এই প্রতিযোগিতায় এবার নিয়ে বার্সা সর্বোচ্চ ৩৯ বার চ্যাম্পিয়ন হলো।


এ ক্যটাগরির আরো খবর..