× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

যাত্রা নিরাপদ করতে বিআরটিএ এর উদ্যোগ

SDutta
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবদেক: ঈদে কর্মস্থলে ফেরা লোকজনের যাত্রা নিরাপদ করতে বিআরটিএ এর ভিজিলেন্স টিম দিনরাত কাজ করে যাচ্ছে। ঢাকা বিভাগসহ সব জায়গায় এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিআরটিএ এর চেয়ারম্যানের নির্দেশে প্রকৌশল বিভাগের পরিচালকরা  এসব ভিজিলেন্স টিমের নেতৃত্বে আছেন। বিআরটিএ এর কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এছাড়া বিআরটিএ ৬১ টি মোবাইল কোর্ট সড়কে নামানো হয়েছে। এদের কাজ গাড়ির অতিরিক্ত যাত্রী বোঝাই হতে না দেয়া ও গতি নিয়ন্ত্রণ মনিটর করা।

এছাড়া প্রতিটি বাস টার্মিনালে গাড়ি ছেড়ে যাবার পূর্বে চালকদের ব্রিফিং করা হচ্ছে। যাত্রীদের সতর্ক করা হচ্ছে। এতে যুক্ত রয়েছে জেলা প্রশাসক ও স্থানীয় পুলিশ। বাস মালিকদের প্রতিনিধিরাও মাইকিং করে যাত্রী ও বাস চালকদের দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতন মূলক বক্তব্য দিচ্ছে। নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর গুরুত্ব পূর্ণ স্থানে এসব কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া হাইওয়েতে মোটর সাইকেলের গতি মনিটরিং করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ লোকজন। প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ দুর্ঘটনায় নিহত হয়। এবার এসব হ্রাস করতে নানা উদ্যোগ নিয়েছে বিআরটিএ সহ জেলা প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..