× Banner
সর্বশেষ
পদ্মা সেতু এবং যমুনা সেতু দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন পারাপার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -১ এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূস ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ৬ শিশুর মৃত্যু; আদ-দ্বীন হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট বরিশালে কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুৎহীন ৫ উপজেলা,লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -১

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২৬
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের মুহিদুল ইসলামের ছেলে শাওন আহম্মেদ শান্ত।
বুধবার ( ২৭ মে ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৮৫টি শাড়ী, ১৪৮ বোতল HERSHEY’S চকলেট সিরাপ, ১৭৪২টি বিভিন্ন প্রকার চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্য সামগ্রী এবং ১৫৬১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,৩৯০/- (পনের লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটক আসামি বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..