× Banner
সর্বশেষ
বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. ইউনূস ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ৬ শিশুর মৃত্যু; আদ-দ্বীন হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট বরিশালে কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুৎহীন ৫ উপজেলাল,ণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দেশবাসীকে ‘পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে রাষ্ট্রপতি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২৬
বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ তলা থেকে পড়ে এক যুবক মারা গেছেন। বুধবার (২৭ মে) ঈদের আগের বিকেলে শপিংমল যখন ক্রেতাদের ভিড়ে মুখর তখন এই ঘটনা ঘটে।

শতশত মানুষের সামনে ওই যুবক কেন কীভাবে পড়ে গেল তা নিশ্চিত হওয়া গেলেও শপিংমলের একজন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের ৬ তলার দক্ষিণ কোনে ডিউটি করছিলেন। হঠাৎ অপরপাশে দেখতে পান একজন যুবক লাফ দেয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেলেন।

তিনি জানান, যুবকের হাতে মেয়েদের ছোট ভ্যানিটিব্যাগ সদৃশ কিছু একটা ছিল বলে তার মনে হয়েছে।

শপিং কমপ্লেক্সর নিচ তলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম জানান, ঈদে কেনাকাটায় ব্যস্ত সবাই। এর বাইরে খুব বেশি খেয়াল করা হয় না। তবে, একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত তখনই মারা গেছে। অনেকেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ জানান যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবককে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।


এ ক্যটাগরির আরো খবর..