× Banner
সর্বশেষ
বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী ‎পাইকগাছায় টেইলার্সের দোকানে আগুন ; মালামাল পুড়ে ছাই ঈদুল আজহা উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
শেষ যাত্রা স্তব্ধ গ্রাম

টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ যুবক চিরনিদ্রায় শায়িত হলেন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৬ যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাদের মরদেহ সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজায় আরও তিনজনকে দাফন করা হয়।
এদিকে নিহত যুবকদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। এখনও এলাকাজুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।
জানাজায় উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে সোমবার রাত ১১টার দিকে একই দুর্ঘটনায় নিহত পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান ও গিয়াস উদ্দিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই রাতে মশিদপুর গ্রামের মইনুল ইসলামেরও জানাজা সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আরও ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা চট্রগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে সোমবার ভোর সোয়া ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ১৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের ছয় যুবকসহ ৯ জনই ছিলেন ভারশোঁ ইউনিয়নের বাসিন্দা।
নিহতরা হলেন রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), আব্দুল বারিক (২০), বাদশা মিয়া (৩০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২৩), এবং মশিদপুর গ্রামের মইনুল ইসলাম (৩৫)।


এ ক্যটাগরির আরো খবর..