× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

হিলারির বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা। লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালে দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের সদস্যরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এ মামলা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ মামলা দায়ের করেন মার্কিন কনস্যুলেটে দায়িত্ব পালনকারী শন স্মিথ ও টায়রন উডসের অভিভাবকরা।

স্মিথ ও উডসের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই সময় তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান-প্রদান করেছেন। এভাবে অনিরাপদ ব্যক্তিগত ই-মেইল বার্তা থেকে সে সময় মার্কিন কর্মকর্তাদের অবস্থান হয়তো ফাঁস হয়ে গিয়েছিল। এ ছাড়া বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী।

২০১২ সালে লিবিয়ায় গাদ্দাফিকে উচ্ছেদের জন্য হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালায়। এতে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন নিহত হন।

গত বছর অভিযোগ ওঠে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় কাজে হিলারি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। এতে রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা ছিল বলে দাবি করেন অনেক নিরাপত্তা কর্মকর্তা। এ ঘটনার তদন্ত শেষে চলতি বছরের প্রথম দিকে জানায়, এতে হিলারি কূটনৈতিক নিয়মনীতি লঙ্ঘন করেননি এবং কোনো গোপন তথ্যও ফাঁস হয়নি। এরপরেও নির্বাচনী প্রচারণাকালে বিরোধীরা একে ইস্যু হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..