× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এরদোয়ান রাশিয়ায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রাশিয়ার সঙ্গে  নতুন করে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছেন। সোমবার রাশিয়া সফরে যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ানের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে সেন্ট পিটার্সবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গত বছর সিরিয়া সীমান্তে তুরস্ক একটি রুশ জঙ্গি বিমান ভূপাতিত করলে মস্কো ও আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটে। তবে গত জুনে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লেখেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, এটি হবে ঐতিহাসিক সফর এবং নতুন সূচনা। পুতিনের সঙ্গে আলোচনা রুশ-তুর্কি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দেশ দুইটির একযোগে অনেক কিছু করার আছে।

এসময় এরদোয়ান পুতিনকে নিজের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সিরিয়া সংকট সমাধান করা সম্ভব নয়।


এ ক্যটাগরির আরো খবর..