× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আটোয়ারীতে মোটরসাইকেল চোর আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৯ আগস্ট (মঙ্গলবার) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটোয়ারী হাসপাতালের উত্তর গেট সংলগ্ন রফিকুলের মেডিসিন দোকানের সামনে থেকে হিরো হোন্ডা  (স্পেন্ডার এনএক্সজি) ১০০ সিসি মোটর সাইকেলটি সবার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময়  আটোয়ারী বিএম কলেজের সামনের রাস্তায় মোটরসাইকেলের স্টার্ড বন্ধ হয়ে যায়। এদিকে মোটর সাইকেল চুরি হয়েছে টের পেয়ে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় ধাওয়া করলে আটোয়ারী বিএম কলেজের সামনের রাস্তায় মোটরসাইকেলসহ চোরকে হাতেনাতে ধরেফেলে এবং গনপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আটোয়ারী থানার এসআই শফিকুল ইসলাম জানান, আটককৃত মোটরসাইকেল চোর উপজেলার বামনকুমার গ্রামের হাসান আলীর পুত্র নুর ইসলাম (এলএমজি)। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..