× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

“বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ” জাতীয়করণ পুর্নবহালের দাবীতে মহাসড়ক অবরোধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধিঃ ৯ আগষ্ট (মঙ্গলবার) পঞ্চগড়ের বোদায় “বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ” জাতীয়করণ পুর্নবহালের দাবীতে বিক্ষোভ মহাসড়ক অবরোধ ও স্মারক লিপি লিপি প্রদান করা হয়।

“বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ” এর আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে সকালে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ কারিরা। এসময় রাস্তার দুই ধারে শত শত যানবাহন আটকে পড়ে। অবরোধ শেষে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিষারের অফিসে ইউএনওর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করে। উল্লেখ, যে গত ২৮/০৬/২০১৬ খ্রিঃ তারিখে দেশের ১৯৯টি কলেজের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকাতে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গত ২৪/০৭/২০১৬ খ্রিঃ তারিখে কোন অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। এতে উক্ত বিদ্যালয় ও কলেজের শিক্ষকসমাজ সহ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। এদিকে গতকাল ক র্মসুচির অংশ হিসেবে দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত বোদা পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..