× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
গুণীজনদের সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় তিন দিনব্যাপী চলমান ‘সুকান্ত মেলা’র সমাপনী দিনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটা প্রাঙ্গণে  জাঁকজমকপূর্ণ  সুকান্ত মেলার সমাপনী অনুষ্ঠানে গুণীজনদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিবকল্পনা বিষয়ক উপদেষ্ট রাশেদ আল মাহমুদ তিতুমীর।

জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম,গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী,গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বক্তব্য রাখেন।

এ বছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেখা রানী ওঝা, সংগীতে বিশেষ অবদানে4স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার দে,সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মিন্টু রায়ের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে অন্যায় ও শোষণের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। তাঁর পৈতৃক ভিটায় আয়োজিত এই মেলা যেমন আমাদের সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করে, তেমনি স্থানীয় গুণীজনদের এই সংবর্ধনা তরুণ প্রজন্মকে সমাজ গঠনে ও ভালো কাজে আরও উদ্বুদ্ধ করবে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় আগত হাজারো দর্শনার্থী ও স্থানীয় সুধীসমাজ এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব কোটালীপাড়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..