× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ফিলিপাইন প্রেসিডেন্ট যে পদকে আনন্দে আত্মহারা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ফিলিপাইন ১৯২৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে । কিন্তু কখনো সোনা জেতা হয়নি তাদের। এমনকি সর্বশেষ কোনো পদকই জিতেছিল ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে। এর পরের চারটি অলিম্পিকে অংশ নিয়ে শূন্য হাতেই দেশে ফিরেছিল ফিলিপাইনের অ্যাথলেটরা। যে কারণে এবারের রিও অলিম্পিকেও আনুষ্ঠানিকতার অংশগ্রহণ ছাড়া কোনো প্রত্যাশা ছিল না দেশটির অ্যাথলেটদের কাছে।

কিন্তু গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে পদক জিতে ফিলিপিনোদের আনন্দের সাগরে ভাসিয়েছেন হিদিলিন দিয়াজ। স্থানীয় সময় সোমবার মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন ২৫ বছর বয়সি এই ভারোত্তোলক। তার এই পদক জয়ে আনন্দে আত্মহারা স্বয়ং ফিলিপাইনের প্রেসিডেন্টও!

দিয়াজের পদক জয়ের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দোতেয়াত্রে বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি আনন্দে আত্মহারা।’ দিয়াজকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘দিয়াজ আমাদের দেশকে যে সম্মান দিয়েছেন তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমি। আমি প্রার্থনা করি জীবনের প্রতিটা পদক্ষেপে সফল হন আপনি।’

দিয়াজই ফিলিপাইনের প্রথম কোনো নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে পদক জিতলেন। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে দেশটির হয়ে সর্বশেষ কোনো পদক জিতেছিলেন বক্সার মানসুয়েতো ভেলাসকো। সেবার তিনিও দিয়াজের মতো রৌপ্য জিতেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..