× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই – সেতুমন্ত্রী প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি – অর্থসচিব শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন – আসাদুল হাবিব দুলু শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে – শিক্ষামন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট উন্নয়নের রোডম্যাপ নিয়ে মধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

নাভরন-সাতক্ষীরা সড়কে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
নাভরন-সাতক্ষীরা সড়কে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম (৫০) এবং ছিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুজাম ও শাহিন একটি মোটরসাইকেলে করে উলাশী বাজার থেকে বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। পথে উলাশী কালি মন্দীর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
 ঘটনাস্থলেই তুজামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অন্যজনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে  শাহিনও মারা যান।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে একই এলাকায়  দুটা তাজা প্রান ঝরে যাবার ঘটনায়  শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..