× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

পিনাক-৬ ট্রাজেডির দুই বছর পেরিয়ে গেলেও এখনো বেশিরভাগ লঞ্চ চলছে সুকানি দিয়ে

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: ৪ আগষ্ট পিনাক-৬ লঞ্চ ডুবি ট্রাজেডির দুই বছর পূর্তি । ২০১৪ সালের ওই দিনে ভয়াবহ এ লঞ্চ ডুবির পর দেশের নৌ খাতে আমুল পরিবর্তনের ঘোষনা দিয়েছিল নৌ মন্ত্রনালয়। কিছু ক্ষেত্রে পরিবর্তনও ঘটে দেশের গুরুত্বপুর্ন  নৌ রুটে । কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট এলাকায় বিআইডব্লিউএর কর্মকর্তা নিয়োগসহ ঈদের সময় নেয়া হয় পর্যাপ্ত ব্যবস্থাও। কিন্তু পিনাক-৬ ডুবির পর গঠিত তদন্ত কমিটির প্রায় সুপারিশই দেখেনি আলোর মুখ। ধরা যাক সুপারিশের ১ম যে শর্তটি ছিল অর্থ্যাৎ যাত্রী নিয়ন্ত্রনে পল্টুন থেকে কাটা হবে টিকিট। কিন্তু তা আজো মানা হয় না। শুধু তাই নয় বেশিরভাগ লঞ্চই চলছে শুকানি দিয়ে। শুকানীদের ৬ মাস মেয়াদি অস্থায়ী অনুমোদনও দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাই। লঞ্চে জীবনরক্ষাকারী সরঞ্জামের ব্যাবহারও হতাশাজনক ।  স্পীডবোটগুলোতে লাইফ জ্যাকেট বাধ্যতামুলক হলেও চালকদের নেই কোন প্রশিক্ষন । ফলে দূর্ঘটনার চরম ঝূকি রয়েই গেছে ।

সরেজমিন একাধিক সূত্রে জানা যায় , রাজধানী ঢাকার সাথে স্বল্প দুরত্বে কারনে  দেশের গুরুত্বপুর্ন কাওরাকান্দি-শিমুলীয়া নৌ রুটটি দিনদিন দক্ষিনাঞ্চলের যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে বিগত ১০ বছর ধরে। ২০ বছর আগে এরুটে শুরু হয় ফেরি সার্ভিস। এরপর লঞ্চ ও স্পীডবোট আসে পর্যায়ক্রমে। বর্তমানে এরুটে ৮৭ টি লঞ্চ, ১৮ টি লঞ্চ ও  আড়াই শতাধিক স্পীডবোট চলছে। যাত্রী ও নৌযান বাড়লেও ছিল না তদারকি। যার ফলে ২০১৪ সালে ঈদুল ফিতরের পরে মাওয়া ঘাটের  কাছে পিনাক-৬ লঞ্চ ডুবিতে ৪৯ জন নিহত ও অর্ধ শতাধিক যাত্রী নিখোজ হন।এরপর  সরকার নড়েচড়ে বসে ঘোষনা আসে আমুল পরিবর্তনের। সকল ঘাটে লঞ্চ ও স্পীডবোটে যাত্রী নিয়ন্ত্রনে নিয়োগ দেয়া হয় টার্মিনাল ইন্সপেক্টর। কিন্তু পিনাক-৬ ডুবির তদন্ত কমিটির সুপারিশে উল্ল্যেখিত জনবল আজো নিয়োগ দেয়া হয়নি। । সুপারিশের ১ম যে শর্তটি ছিল অর্থ্যাৎ যাত্রী নিয়ন্ত্রনে পল্টুন থেকে কাটা হবে টিকিট। কিন্তু তা আজো মানা হয় না। মাস্টার দিয়ে লঞ্চ চালনার নিয়ম থাকলেও কয়েকটি লঞ্চ ছাড়া বেশিরভাগ লঞ্চই চলে শুকানিদের দিয়ে। এজন্য সংশ্লিষ্ট কত্তৃপক্ষই ৬ মাসের অস্থায়ী সনদ দেয় সুকানীদের। জীবনরক্ষাকারী বয়া তেমন দেখা যায় না।   তবে সবচেয়ে বিস্ময়ের বিষয় এরুটের কোন স্পীডবোট চালকদের নেই কোন সার্টিফিকেট বা প্রশিক্ষন। নৌরুট জুড়ে রয়েছে মাছ ধরার অবৈধ বাধ। নদীতে নেই কোন নৌ পুলিশ। তবে সুখের বিষয় বৈরী আবহাওয়া হলে বন্ধ করে দেয়া হয় লঞ্চ ও স্পীডবোট।  স্পীডবোট যাত্রীদের দেয়া হয় লাইফ জ্যাকেট। যদিও এর মান নিয়ে যাত্রীদের প্রশ্ন রয়েছে।  এত সব সংশয়ে পরে যাত্রীরা এখন অনেক সচেতন। অনেক যাত্রীই মুখ ফিরিয়ে নিয়ে ফেরিতে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী। ফেরিেেত ভীড় এখন অনেক বেশি।  ঈদের আগে পরে প্রশাসনও কঠোর থাকে লঞ্চ ও স্পীডবোটের ক্ষেত্রে।

লঞ্চ যাত্রী শওকত হোসেন বলেন , এ রূটের লঞ্চগুলোতে নামমাত্র  জীবন রক্ষাকারী বয়া রাখা হয় যা কিনা যাত্রীদের তুলনায় খুবই কম ।

আরেক যাত্রী হুমায়ুন বলেন , লঞ্চ মাস্টার চালাচ্ছে না সুকানি চালাচ্ছে তা আমরা কিভাবে বুঝবো । আমরাতো জানি মাস্টাররাই  কেবল লঞ্চ চালায় ।
লঞ্চের ইনল্যান্ড মাস্টার ওলিয়ার রহমান বলেন , এ রূটে চলাচলকারী ৮৭ টি লঞ্চের মধ্যে কয়েকটিতে লঞ্চ শুধুমাত্র ইনল্যান্ড মাস্টার দিয়ে চালানো হয় । বাকি লঞ্চগুলো সুকানি দিয়ে চালানো হয় । তবে সুকানি সনদে ছোট লঞ্চ চালানোর অস্থায়ী পারমিশন রয়েছে ।

বেশ কয়েকজন শুকানী বিষয়টি স্বীকার করে বলেন, আমরা ৬ মাস করে অনুমোদন নিয়ে লঞ্চ চালাই।
স্পীডবোট চালক হুসাইন বলেন , আমরা যারা স্পীডবোট চালনা করি তাদের সবাই দেখে দেখেই চালনা শিখেছি । আমাদের কারোরই কোন প্রশিক্ষন নেই । কিভাবে স্পীডবোট চালালে দূঘর্টনা এড়ানো সম্ভব তা কিন্তু আমাদের অজানা । তাই সরকারিভাবে যদি আমাদের প্রশিক্ষনের ব্যাবস্থা করা হয় আমাদের জন্য খুব ভাল হয় ।

বিআইডব্লিউটিএ কাওরাকান্দি ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর এবিএস মাহমুদ বলেন , পিনাক-৬ লঞ্চ ডুবির এরুটসহ বিভিন্ন রুটে আমুল পরিবর্তন হযেছে। পরবর্তীতে নৌপরিবহন অধিদপ্তর থেকে প্রতিটি লঞ্চের মাস্টার ও ড্রাইভারদের প্রয়োজনীয় সনদপত্র দেওয়া হয়েছে ।শুকানীরা ৬ মাসের অনুমোদন স্বাপেক্ষেই লঞ্চ চালাচ্ছে। আমরা ঘাটে অবস্থান করে সার্বক্ষনিক লঞ্চের প্রয়োজনীয় কাগজপত্র , ওভারলোডিং , জীবন রক্ষাকারী সরঞ্জামসহ সকল বিষয়ে ব্যাবস্থা নিচ্ছি ।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ বলেন , এ রূটে ৬৫ ফুটের নিচে কোন লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে । এ রূটের অধিকাংশ লঞ্চ সুকানি দিয়ে পরিচালিত হয় । এখানে মাস্টার নিয়োগ করা উচিত । প্রয়োজন নৌ পুলিশও।  আর স্পীডবোটগুলোর চালকদের কোন প্রশিক্ষন নেই । তাদের জন্য প্রশিক্ষনের ব্যাবস্থা করা হলে ভাল হয় ।

পিনাক-৬ লঞ্চ ডুবির তদন্ত কমিটির প্রধান ও নৌ পরিবহন মন্ত্রনালয় যুগ্ম সচিব নূর-উর রহমান বলেন , পিনাক-৬ লঞ্চ ডুবির পর আমরা যে সকল সুপারিশ করেছিলাম তার অধিকাংশই বাস্তবায়ন হওয়া উচিৎ । বেশিরভাগই বাস্তবায়ন পর্যায়ক্রমে হচ্ছে। আভ্যন্তরিন নৌযান চলাচল যে অধ্যাদেশ রয়েছে তাও সংশোধনে উদ্যোগ নেয়া হয়েছে। এ নৌরুট আগের চেয়ে এখন অনেক বেশি নিরাপদ ।


এ ক্যটাগরির আরো খবর..