× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া ওয়াল্টন প্লাজায় ফরিদপুর অঞ্চলের আরএসএম মনতাজ আহম্মেদ শাকিব উপস্থিত থেকে কিস্তি ক্রেতা গ্রাহক মো: শাহিন শেখের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় ওয়ালটন কোম্পানির আরসিএম মিজানুর রহমান জোয়াদার, ওয়ালটন প্লাজা কোটালীপাড়া শাখার ম্যানেজার বাবুল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ওয়ালটন প্লাজা-কোটালীপাড়া শাখা থেকে কিস্তিতে মো: শাহিন শেখ তার স্ত্রী তাসলিমা বেগমকে নমিনি করে একটি মোবাইল ফোন কিনেন। গত ১৫ এপ্রিল-২৬ শাহিন শেখের স্ত্রী তাসলিমা বেগম মারা যান । এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় গ্রাহককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সঙ্গে তার কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে কিস্তি ক্রেতা গ্রাহক মো: শাহিন শেখ ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাথে সাথে সুরক্ষানীতির জন্য ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, ওয়ালটন প্লাজা সারা দেশে তাদের কিস্তি ক্রেতাদের জন্য বিশেষ সুরক্ষা সুবিধা প্রদান করে আসছে, যেখানে ক্রেতা বা তার পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে আর্থিক সহায়তাসহ বকেয়া কিস্তি মওকুফের মতো মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..