× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

নিজস্ব প্রতিবেদক

স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ।

সোমবার (০৪ মে) অনুষ্ঠিত ওই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ পবিত্র হজ পালনের জন্য মক্কা ও মদিনায় যান। এই ধর্মীয় অভিন্নতা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্পিকার রাষ্ট্রদূতকে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বারবার ক্ষুণ্ণ হয়েছে।

বৈঠকে তারা দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি-কে আরও কার্যকরী ও জোরালো ভূমিকা রাখার প্রস্তাব দেন স্পিকার।

সাক্ষাৎ অনুষ্ঠানে সৌদি দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..