× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পার হিমেল,নবীগঞ্জ থেকেঃ  ‘বর্ষা ছাড়া বাংলাদেশে যেভাবে ফসল উৎপাদন সম্ভব নয় তেমনি বর্ষা ছাড়া কাব্য বা সাহিত্য চর্চাও অসম্ভব বলা যায়। আর তাই সঙ্গত কারণেই বর্ষা বাংলা সাহিত্যের প্রাণ। বর্ষা নিয়ে কবিতা লিখেননি বা সাহিত্য চর্চা করেন-নি বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে এমন কবি বা সাহিত্যিক পাওয়া যাবে না। তবে বর্ষা নিয়ে যিনি সবচেয়ে বেশি লেখালেখি করেছেন তিনি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের প্রধান রূপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।’ জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক বর্ষাকালীন কবিতা পাঠের আসরে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। গত শনিবার  বিকালে নবীগঞ্জ মধ্যবাজারস্থ পরিষদের অস্থায়ী কার্য্যালয়ে বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক। পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল ইসলাম সারং’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি প্রতিমা রাণী বণিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক কালীপদ ভট্টাচার্য্য ও জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক কবি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, রংধনু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাখাল সূত্রধর, রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লব আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম স্বর্ণা, প্রচার সম্পাদক অজিত সরকার, সহ-প্রচার সম্পাদক শ্রীপদ দাশ, সাংস্কৃতিক সম্পাদক কিশোর সুমন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমন দাশ, সহ-প্রকাশনা সম্পাদক বাক্য কুমারী স্বর্ণা, সহ-সাহিত্য সম্পাদক পিনাকী আচার্য্য, দপ্তর সম্পাদক বিভাস চন্দ্র রায় প্রমুখ। সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..