× Banner
সর্বশেষ
দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
কাঠামোগত পরিবর্তন

দেশে রাজনৈতিক প্রক্রিয়ায় দুর্বলতার কারণে জলবায়ু, অভিবাসীদের সংকট ও সম্ভাবনা নিয়ে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে মনে করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বর্তমান সরকারের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার এ দেশের সমাজ, সংস্কৃতির অনেক সমস্যা চিহ্নিত করেছে। এ সমস্যা কত দিনে আমরা সমাধান করতে পারব সেটা সময় বলে দেবে। কিন্তু এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। সমাজের বিভিন্ন স্তরের অংশীদারের সমন্বয়ে সংকট মোকাবেলা করতে চাই।

সাংবাদিকের এক প্রশ্নে মন্ত্রী জানান, শিগগিরই তথ্য কমিশন গঠন করবে সরকার। এরইমধ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক পাওয়া গেলে বিষয়টি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..