× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার - স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাহিনীটির সার্বিক উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাহিনীতে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির সঙ্গে আধুনিকায়নে এ বাহিনী হয়ে উঠবে আরও শক্তিশালী।

বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এ কোস্ট গার্ড গঠন করেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান, মৎস সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়।

মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের সদস্যদের রেসকিউ অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে বাজায় রাখে কোস্ট গার্ড।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, নদিপথে চোরাচালান, দস্যুতা রোধে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোস্ট গার্ড গত এক বছরে নদীপথে কয়েকশো কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে।

তবে কোস্ট গার্ডে এখনো জনবল সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, জনবল সংকট পূরণ করা গেলে নদীপথ, দেশের মৎস্য সম্পদসহ দেশের যেকোনো সংকটে মোকাবেলা করা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..