× Banner
সর্বশেষ
নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ইউরেনিয়াম জ্বালানি লোডিং

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ আজকের দিনটি বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী রাষ্ট্রের কাতারে প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এটি কেবল একটি প্রযুক্তিগত ধাপ নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উচ্চমানের প্রকৌশল প্রয়োগের একটি দৃশ্যমান অর্জন।

এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা Rosatom-এর প্রযুক্তিগত সহায়তায় নির্মিত, যেখানে ব্যবহৃত হচ্ছে তৃতীয় প্রজন্মের VVER-1200 রিঅ্যাক্টর। উন্নত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এখানে রয়েছে কোর ক্যাচার, একাধিক ব্যাকআপ সিস্টেম এবং বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রকৌশলীরা দাবি করছেন, এই কেন্দ্রটি ৯ মাত্রার ভূমিকম্প এমনকি উল্লেখযোগ্য উচ্চতার জলোচ্ছ্বাসেও নিরাপদ থাকতে সক্ষম।

চুল্লিতে জ্বালানি স্থাপনের প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি (বান্ডেল) ব্যবহার করা হবে, প্রতিটির ভেতরে রয়েছে একাধিক জ্বালানি রড। এই জ্বালানি লোডিং সম্পন্ন করতে আনুমানিক ৩০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এর পরেই শুরু হবে নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপন্ন তাপ বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, পুরো জ্বালানি স্থাপন শেষে শুরু হবে কমিশনিং বা পরীক্ষামূলক কার্যক্রম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অদূর ভবিষ্যতেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

সব মিলিয়ে, রূপপুর প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয়—এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা।

উল্যেখ্য গত বছর রুপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের খরচ প্রায় ২৬,০০০ কোটি টাকা বাড়িয়ে বিএনপির ওপর একটা ম্যাসিভ ঋণের বোঝা চাপিয়ে যায় ইউনুস সরকার। কিন্তু এতবড় এ্যামাউন্টের খরচ পর্যালোচনা করেও খুব দ্রুত সময়ের মাঝে মাত্র ২ মাসের মাথায় যে ১ টা রিয়াক্টর এই সরকার চালু করতে পারতেছে এটাই বড় সাফল্য।
কখনো ভাবতেও পারিনাই রুপপুর এত তাড়াতাড়ি চালু হবে, যেখানে ২০২৮ সালে কাজ শেষ হওয়ার কথা ছিলো।
প্রথম সেগমেন্টে ৩০০ মেগাওয়াট, এবং ধাপে ধাপে বৃদ্ধির মাধ্যমে আগামী ৮-১০ মাসের মাঝে ১২০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন।
২০২৮ নাগাদ দুটি চুল্লি চালু হলে এই উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াটে পৌছাবে। উল্যেখ্য পরমাণু কর্মসুচি এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। কেননা নিউক্লিয়ার এনার্জি আপাতত সবচাইতে বেশি সাস্টেনেবল।
১ কেজি ইউরেনিয়াম = ৩,০০০,০০০ (৩০ লাখ) কেজি কয়লা
১ কেজি ইউরেনিয়াম = ২,৫০০,০০০ (২৫ লাখ) লিটার ডিজেল
এই টেকনোলজি এতটাই বেশি এফেশিয়েন্ট। আশা করা যায় আগস্ট নাগাদ চালু হলে আস্তে আস্তে লোডশেডিং কমে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..