আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গ্রাহকদের নিয়ে উৎপাদনমূখী গবাদি পশুর ফার্ম তৈরিতে উদ্ভূদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা করে টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতি। রবিবার বিকেলে বসিরপাড়া এলাকায় নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মকছেদুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক তোফায়েল আহমেদ প্রমূখ।
সভায় উৎপাদনমুখী গবাদি পশুর ফার্ম তৈরিতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও এই ফার্ম থেকে কিভাবে আয় হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সভা করা হয়।
টাঙ্গন ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক তোফায়েল আহমেদ বলেন, এ সমবায় সমিতি সাধারণ ও দরিদ্র মানুষের জন্য তৈরি করা হয়েছে। একার পক্ষে এধরনের কার্যক্রম চালানো সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।