× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

আজ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিখাতে অনেক সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের কৃষিখাতকে রপ্তানিমুখী করতে কৃষিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হচ্ছে। উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে এসময় মন্ত্রী জানিয়েছেন।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ব্লু ইকোনমি নিয়ে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের গভীর সমুদ্রের সম্পদ বিশেষ করে মৎস্য আহরণের টেকসই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে এ বিষয়ে অভিজ্ঞ দেশের সহযোগিতায় মৎস্য সম্পদ জরিপ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে যে কোনো ধরণের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রী  হাইকমিশনারকে আহ্বান জানান এবং তিনি পাকিস্তানকে বাংলাদেশ থেকে আনারস আমদানির বিষয়েও আহ্বান জানান।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে একসাথে কাজ করতে আগ্রহী। পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও ভেটেরিনারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের পূর্ণবৃত্তি দেয়া হচ্ছে। দুই দেশের  কৃষি ও প্রাণিসম্পদ ইনস্টিটিউট বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ে গবেষণার সম্ভাবনার কথাও তিনি জানান।

তিনি বলেন, উন্নত জাতের গরুর সাথে সংকরায়নের মাধ্যমে দেশি গরুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব উল্লেখ করে এ বিষয়ে কাজ করতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। হাইকমিশনার তাঁর দেশে উৎপাদিত চাল, ভুট্টা, তুলা ও বিভিন্ন প্রজাতির ফল বাংলাদেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন এবং পাকিস্তানে উচ্চ ফলনশীল ইক্ষুসহ চিনি উৎপাদনে তাঁর দেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী বলে মতামত ব্যক্ত করেছেন।

পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে জানিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশ আগ্রহী হলে তাঁর দেশ থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি রপ্তানি সম্ভব। কৃষিমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের এ আগ্রহকে স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..