× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

পিআইডি

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রীয় শফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা হয়ে তিনি যশোর পৌঁছান।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন। এখান থেকে সার্কিট হাউজে যাবেন তিনি। পরে শার্শায় উলশী খাল পুনঃখননসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, এদিন সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর পৌঁছানোর পর তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে রওনা হন।খাল উদ্বোধন শেষে একই স্থানে আয়োজিত এক পথসভা ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শার্শার কর্মসূচি শেষে যশোর সার্কিট হাউসে ফিরে স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সবশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

দিনের ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতেই রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এ ক্যটাগরির আরো খবর..