× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে - শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারিত্ব বৃদ্ধি করতে দেশের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ। গবেষণার ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। মেধাস্বত্ব তালিকা দীর্ঘ করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। মেধাবীদের অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে এবং মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরো বলেন, তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর ‘গবেষণা ও উন্নয়নে’ আরো গুরুত্ব প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির শতকরা ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন। ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..