× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

পিআইডি

নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
নির্বাচনি প্রতিশ্রুতি

ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে সরকার। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে সেগুলোর বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে অনন্য ভূমিকা রাখে; আর কবিতা মানুষের অন্তর্গত মানবিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। তিনি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি টাঙ্গাইলে বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।


এ ক্যটাগরির আরো খবর..