× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

মাদারীপুরের ডাসারে দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না,মাদারীপুরে ৪ টি মামলার দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর মিলনের(৪৫)।রাতে অভিযান চালিয়ে তাকে আটক  করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মীর মিলন, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালি গ্রামের মৃত মীর পান্নার ছেলে।
বুধবার(২২ এপ্রিল) রাত ২ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামে একটি পরিত্যক্ত ভিটায় ডাসার থানার সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
জানাগেছে, মীর মিলন একাধিক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত একজন ফেরারি আসামি।তিনি একাধিক মামলায় ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি সাজা থেকে বাঁচতে বাড়ী থেকে দূরে নীজ এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় আস্তানা বানিয়ে দীর্ঘ আড়াই বছর ধরে, সেখানে আত্মগোপন করে বসবাস করে আসছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ধানক্ষেত দিয়ে মীর মিলন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,মীর মিলন একাধিক মামলার সাজাপ্রাপ্ত  ওয়ারেন্ট ভুক্ত আসামি তিনি দীর্ঘদিন আত্মগোপন ছিলেন।রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।আসামিকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..