× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সহজ সাত উপায় কিডনি ভালো রাখার

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কিছু সহজ বিষয় মেনে চললে কিডনির রোগ অনেকটা প্রতিরোধ করা যায়। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে কিডনি ভালো রাখার কিছু উপায়ের কথা।

. পরিবারের ইতিহাস জানুন

পরিবারে কিডনির সমস্যা কারো আগে ছিল কি না জেনে নিন। পরিবারের কারো সমস্যা থাকলে আপনার কিডনির কার্যক্রম পরীক্ষা করুন। অনেকের ক্ষেত্রেই কিডনির সমস্যা থাকে, তবে আগে থেকে লক্ষণ দেখা যায় না। তাই নিয়মিত কিডনির কার্যক্রম পরীক্ষা করুন।

. রক্তের সুগার পরীক্ষা

ডায়াবেটিস থাকলে কিডনির রোগ হওয়ার আশঙ্কা থাকে। অনেক ডায়াবেটিস রোগীই কিডনি ফেইলিউরের সমস্যায় আক্রান্ত হন। তাই ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি।

. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

উচ্চ রক্তচাপ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এটি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ারও একটি কারণ। ঝুঁকি আরো বেড়ে যায় যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একত্রে থাকে। আপনার পরিবারের উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপ পরীক্ষা করান।

. কর্মক্ষম জীবনযাপন করুন

কর্মক্ষম না থাকা কিডনির রোগ বাড়িয়ে দেয়। সেডেনটারি জীবন-যাপন অর্থাৎ ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন ইত্যাদি বাড়িয়ে দেয়। আর এগুলো কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।

. স্বাস্থ্যকর খাবার খান

স্বাস্থ্যকর খাবার খাওয়া বিভিন্ন রোগপ্রতিরোধে সহায়ক। ফল ও সবজি খান বেশি করে। প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন। ডায়েটেশিয়ানের পরামর্শ নিয়ে কিডনির জন্য যেসব খাবার ভালো সেগুলো খান।

. ক্ষতিকর অভ্যাস বাদ দিন

ধূমপান এড়িয়ে চলুন। এটি যেমন ফুসফুসের ক্ষতি করে, তেমনি কিডনিরও ক্ষতি করে।

. পানি পান করুন

আমরা জানি, পর্যাপ্ত পানি পান করা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। তবে জানেন কি অতিরিক্ত পানি পান করলে কিন্তু কিডনির ওপর চাপ পড়ে? তাই আপনার শরীরে কতটুকু পানি প্রয়োজন সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নিন।


এ ক্যটাগরির আরো খবর..