যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২ বোতল ভারতীয় ইসকফ সিরাপ এবং ১ টি মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, শার্শা থানার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের মোতালেবের ছেলে আরিফুজ্জামান (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২১ এপ্রিল ২০২৬) দুপুরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় ইসকফ সিরাপ এবং ০১ টি মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৮০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..