× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

‘বাহুবলি-টু’ এর পাঁচ তথ্য

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার পর পাচ্ছে এ সিরিজের পরবর্তী সিনেমা বাহুলবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু।

নির্মিতব্য এ সিনেমা ঘিরে দর্শক আগ্রহের মাত্রা অনেক বেশি। এখন পর্যন্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার ক্লাইমেক্সের রহস্যের কুলকিনারা করতে পারেননি দর্শকরা। কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন সেই তথ্য অজানাই রয়ে গেছে সবার কাছে। আর সেই রহস্য উন্মোচিত হবে বাহুবলি-টু সিনেমায়। আগামী বছর ২৮ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি। নিমিতব্য এ সিনেমার অজনা পাঁচ তথ্য নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এক. বাহুবলি-টু’র ক্লাইম্যাক্সের জন্য খরচ হয়েছে ৩০ কোটি রুপি। যুদ্ধের দৃশ্যগুলোর উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুই. সিনেমার ক্লাইম্যাক্সের দৈর্ঘ্য ৩০ মিনিট। পুরোটাই স্টান্টে ভরা।

তিন. ‘বাহুবলি-টু’র জন্য ব্রিটেন থেকে স্টান্ট ক্রু নিয়ে আসা হয়েছে। এই টিমটি এক্স ম্যান সিনেমাতেও কাজ করেছে। এ ছাড়াও ‘৩০০’, ‘ট্রয়’র মতো সিনেমার স্টান্টের দায়িত্বেও ছিল এই টিম।

চার. এখনো শেষ হয়নি বাহুবলি-টু সিনেমার শুটিং। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সিনেমার স্বত্ব। তামিলনাড়ু থেকেই সিনেমাটি ঘরে তুলেছে ৪৫ কোটি টাকা। তবে এই স্বত্ব কে কিনেছেন তা এখনো জানা যায়নি। কারণ ক্রেতা বিষয়টি গোপন রাখতে চান।

পাঁচ. সিনেমার মালায়ালাম ভার্সনটি কেরালার পরিবেশকের নিকট থেকে ১০.৫ কোটি টাকা আয় করেছে। বাহুবলির পরিবেশক যারা ছিল,  তারাই ‘বাহবলি-টু’র পরিবেশক।


এ ক্যটাগরির আরো খবর..