মাদারীপুর প্রতিনিধি: হটাও জঙ্গি বাচাও দেশ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি নেছারিয়া ফাজিল মাদ্রাসার উদ্যেগে সমাবেশ ও মানববন্ধন করেছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন এবং সমাবেশে উপস্থিত ছিলো মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষার্থীরা। খামার বাড়ি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপিত কাজী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, অধ্যক্ষ রেজাউল করিম, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।