× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ

স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) কমপ্লেক্স সাত্রিয়া পের্তিওয়িতে বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং সারাওয়াকের প্রিমিয়ার পতিঙ্গি তান শ্রী আবাং জোহরি তুন ওপেং-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এবং মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত মালয়েশিয়ার বৃহত্তম রাজ্য সারাওয়াকের কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত কৃষি প্রক্রিয়াকরণ এবং খাদ্য সরবরাহ শৃঙ্খল (ফুড ভ্যালু চেইন) শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দ্বিপাক্ষিক এই আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি খাতে যৌথ বিনিয়োগ ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের ওপর জোর দেয়া হয়েছে।

হাইকমিশনার জানান, আলোচনার মূল লক্ষ্য ছিল সারাওয়াকের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করা। উভয় পক্ষই মনে করছে, এই সহযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতের আধুনিকায়নে নতুন নতুন সুযোগ তৈরি হবে।

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে মঞ্জুরুল করিম খান চৌধুরী জানান, সারাওয়াকের নির্মাণ খাতসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেয়া হয়েছে। দ্রুত এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই অঞ্চলের শ্রমবাজারের ভারসাম্য রক্ষার পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সারওয়াক প্রিমিয়ার দফতরের উপমন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) গেরাওয়াত গালা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সারাওয়াক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক দাতো ফেনি নুলি, বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার ও ডেপুটি হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।


এ ক্যটাগরির আরো খবর..