× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

মধুখালী প্রতিনিধিঃ

মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর

ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সার্জন ডা. মাহবুব আল করিমের সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা খান আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল করিমের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার রেজায়ে করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম, উইং কমান্ডার আব্দুল হাই, ডা. পলাশ বড়ুয়া, ডা. সাইদ সালেহ খান, ভিশন আই হাসপাতালের পরিচালক ডা. মাসুদুল হাসান ও ডা. আবিদ আকবর, ডা. জামসেদ ফরিদ, ডা. এম এ মোস্তফা হোসেন, ডা. সুদীপ্তা সরকার, মি. শরিফ হোসেন, মো. আতিকুর রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাসপাতালের গেট দিয়ে প্রবেশ করা কোনো রোগী যেন টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়। প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।” বক্তারা মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছরের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক ও মানবিক সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


এ ক্যটাগরির আরো খবর..