মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নে শুক্রবার বিকালে বন্যার জোয়ারের পানিতে ডুবে আলিফ ফকির নামের এক দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামের আলমগীর ফকিরের শিশুপুত্র আলিফ সবার অলক্ষে ঘরের পিছনে বন্যার জোয়ারের পানিতে পরে যায়। পরে অনেক খোজাখোজি করার পর, ঘরের পিছনে লাশ খুজে পাওয়া যায়।