× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
সবাইকে সচেতন হতে হবে

২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শহীদ উদদীন চৌধুরী এ্যানি, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টিকু, এমপি, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্মসচিব মো: হেমায়েত হোসেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো: আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দীন সাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল খায়ের ভূঁইয়া, এমপি। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতান সালাহউদ্দিন টিকু বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় সরকার কঠোরভাবে অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে। জেলেদের বিকল্প সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবিকা সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জাটকা ইলিশ ও মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য সকল জেলেদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মো: শহীদ উদদীন চৌধুরী এ্যানি বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, যা আইনগতভাবে বাধ্যতামূলক। এ সময় নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জেলেদের সহযোগিতায় সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে জানানো হয়, নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১২ কেজি আটা, ১০ কেজি সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি মশুর ডাল এবং ১৬ কেজি আলু প্রদান করা হয়েছে।
উপস্থিত বক্তারা বলেন, জাটকা ইলিশ ও মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবনমান উন্নত হবে। এ লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..