× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পিআইডি

বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান

“ইন্টারনেটের এই যুগে পাঠাভ্যাসের ধরনে পরিবর্তন এলেও বইয়ের গুরুত্ব কমেনি। বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয়।” বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ ৩ এপ্রিল(শুক্রবার) পাবনায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখনো বই।

তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য বইয়ের গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি জাতি যদি তার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে ব্যর্থ হয়, তবে ইতিহাসের ধারায় তা হারিয়ে যেতে বাধ্য।

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ অপরিহার্য। জ্ঞানভিত্তিক ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রক্রিয়া এবং রাষ্ট্র কাঠামো, ক্ষমতার কাঠামো যদি জবাবদিহির মধ্যে না থাকে, তাহলে সঙ্গত কারণেই জবাবদিহিবিহীন ক্ষমতা ফ্যাসিবাদে রূপান্তরিত হতে বাধ্য।

জবাবদিহির ঊর্ধ্বে উঠতে গিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার নিজের জন্য কবর রচনা করেছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

তিনি বইমেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..