× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

মালেশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের হোতা ও সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার দাবি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
শ্রমবাজার মুক্ত করার দাবি

সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রম বাজারে অনিয়ম দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীসহ তার সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার দাবিতে করেছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট।

রোববার (২৯ মার্চ) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়।

এসময় অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিনসহ এক-এগারোর অন্যতম কুশীলব। তার নেতৃত্বই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার-হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসখ্য যুবক ও তাদের পরিবার।

বায়রার সাবেক যুগ্ম মাহসচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটে মূল হোতা লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাসুদের আশীর্বাদপুষ্ঠ সিন্ডিকেটের অনেক রাঘববোয়াল। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।

উত্থাপিত দাবিসমূহ

সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রম বাজারে অনিয়ম দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্র তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সিন্ডিকেটের অন্যান্য হোতা যেমন নিজাম হাজারী,বেনজির আহমেদ,লোটাস কামাল,কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ এবং তাদের আশীর্বাদ পুষ্ট বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, দাতো আমিন সহ সকল সিন্ডিকেট হোতাদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

সেই সাথে মালয়েশিয়ার শ্রমবাজারে সাবেক আওয়ামী লীগ সরকারের মতো আর কোন প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে, মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্যান্য ১৪ টি দেশের মতো বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে সেই বিষয়ে মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বায়রার সাবেক যুগ্ন মহাসচিব ত্রয়ী মফিজ উদ্দীন, আকবার হোসেন মঞ্জু ও মোহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বায়রার সিনিয়র সদস্য কাজী শাখাওয়াত হোসেন লিন্টু, মাহবুবুল করিম সিদ্দিকী জাফর, এনামুল হক, আলতাব হোসেন, হক জহিরুল জুঁই, আজাদুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রউফ,ফরিদ আহমেদ, সাইদুল ইসলাম শুভসহ বায়রার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।


এ ক্যটাগরির আরো খবর..