বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে মোট ১৬ জন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে এখন জীবিত আছেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম। তিনি চাঁদপুর থেকে নির্বাচিত এমপি এবং ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অবশিষ্ট ১৫ জন মৃত্যুবরণ করেছেন।
১৯৭১ সালে মেজর রফিক চট্টগ্রামে ইস্ট পাকিস্তান রাইফেলসে অ্যাডজুট্যান্ট হিসেবে যোগ দেন। তখন তিনি ক্যাপ্টেন। রাজনৈতিকভাবে তখন চরম উত্তাল দিন। আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তরে চলছে নানা টালবাহানা। এরই মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনা মোতায়েন পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেজর রফিকের বুকের গভীরে বহু আগে রোপণ করা স্বাধীনতার বীজটি অঙ্কুর মেলে। সিদ্ধান্ত নেন বিদ্রোহ করার। তার অধীন বাঙালি অফিসার ও সেনাদের সঙ্গে আলোচনা করে কর্তব্য স্থির করেন। এরপর সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসারদের সঙ্গে গোপন বৈঠক করেন।
মেজর রফিক ফিরে যান ১৯৭১ সালের ২৪ মার্চ। তিনি বলেন, দিনের বেলা পশ্চিমারা কৌশলে চট্টগ্রামের দায়িত্বে থাকা একজন বাঙালি ব্রিগেডিয়ারকে ঢাকা নিয়ে যান। তাকে বলা হয়, ‘রাজেন্দ্রপুরে সৈন্যরা বিদ্রোহ করেছে, সেখানে তাকে লাগবে।’ এরপর চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয় অবাঙালি ব্রিগেডিয়ার আনসারিকে। এ সময় চট্টগ্রাম বন্দরে সোয়াত নামে একটি জাহাজে ১০ হাজার টন অস্ত্র, গোলাবারুদ মজুদ ছিল। আমরা নিশ্চিত ছিলাম এই অস্ত্র ও গোলাবারুদ বাঙালি হত্যার কাজেই ব্যবহার করা হবে।
সেই দিনই বিদ্রোহ করেন মেজর রফিকুল ইসলাম। তিনি বুঝে গিয়েছিলেন দেশকে বাঁচাতে যুদ্ধের বিকল্প নেই। পরিকল্পনা অনুসারে সেই দিন বিকেলেই চট্টগ্রামের সীমান্ত এলাকার দখল নিতে শুরু করে তাঁর সেনারা।
রফিকুল ইসলাম বলেন, পশ্চিমা ব্রিগেডিয়ার দায়িত্ব নিয়েই সোয়াতের অস্ত্র ও গোলাবারুদ খালাসের নির্দেশ দেন এবং যারা বাধা দিচ্ছিল তাদের গুলি করে হত্যা করা হচ্ছিল। প্রায় একশ’ সেনাকে তারা হত্যা করেছিল। আমরা গোলাগুলির আওয়াজ পাচ্ছিলাম। বুঝতে পারি, ওরা আমাদের ওপর যে কোনো সময় আক্রমণ শুরু করবে। কার্যকর করবে গণহত্যা, যার আঁচ আমি আগেই পেয়েছি। আমি চলে যাই রেলওয়ে পাহাড়ে। সেখানে হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলাম। সন্ধ্যায় একটা বড় গাছের নিচে বসে আছি, এর মধ্যেই এলেন লে. কর্নেল চৌধুরী এবং মেজর জিয়া। আমার সঙ্গে একমত না হয়ে তারা চলে গেলেন। ফলে আমাকে যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকতে হয়।
পরদিন ২৫ মার্চ, সংঘর্ষ অনিবার্য অনুধাবন করে মেজর রফিক সক্রিয় বিদ্রোহ শুরু করেন এবং ইপিআরের অবাঙালি সৈন্য ও অফিসারদের জীবিত অবস্থায় বন্দি করেন। তার অধীনে ন্যস্ত সৈনিকরা এমভি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী ও মেজর জিয়াউর রহমান সময়োচিত সিদ্ধান্ত নিতে না পারায় ২০ বালুচ রেজিমেন্টের সৈন্যরা চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহস্রাধিক বাঙালি সৈনিক ও অফিসারকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। মেজর জিয়াউর রহমানের অধীনে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার ও সৈনিকরা ক্যান্টনমেন্ট ত্যাগ করে কালুরঘাট ব্রিজের কাছে পাহাড়তলি স্কুলের পাশে অবস্থান নেয়। কিন্তু রহস্যজনক কারণে চট্টগ্রামের অন্যান্য সীমান্তবর্তী এলাকা থেকে আগত ইপিআর সৈনিকদের মেজর জিয়া চট্টগ্রামে মেজর রফিকের বাহিনীর সঙ্গে যোগদানে বাধা দেন এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সৈনিকদের সঙ্গে কালুরঘাট ব্রিজ এলাকায় অবস্থান নিতে বাধ্য করেন। এ কারণে পর্যাপ্ত শক্তির অভাবে চট্টগ্রামের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন এবং এক পর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীর প্রচুর ক্ষতি সাধন করে পিছু হটেন। মেজর রফিক হেডকোয়ার্টার সীমান্তের ওপারে হরিণায় স্থাপন করতে বাধ্য হন। পরবর্তীকালে এখান থেকেই তিনি ১ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে চট্টগ্রাম এলাকায় যুদ্ধ পরিচালনা করেন। বহু বিপজ্জনক যুদ্ধে তার বাহিনী সফলতার পরিচয় দেয়। ১৬ ডিসেম্বর সন্ধ্যার ঠিক আগে ভাটিয়ারিতে যুদ্ধ চলছিল। তুমুল যুদ্ধের একপর্যায়ে পাকিস্তানি সৈন্যরা তাদের কাছে আত্মসমর্পণ করে। ঢাকাতেও পাকিস্তানিরা আত্মসমর্পন করেছে। পরদিন ১৭ ডিসেম্বর। মেজর রফিকুল ইসলাম চট্টগ্রাম সার্কিট হাউসে পাকিস্তানি পতাকা নামিয়ে এক শিশুকে দিয়ে সঙ্গে রাখা বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ যেন নতুন প্রজন্মের কাছে দায়িত্বভার অর্পণের এক প্রতীকী আয়োজন।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে ছিনিয়ে নিয়ে আসে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি পৃথিবীর বুকে একটি স্বাধীন ভূখণ্ড এবং নিজস্ব পতাকা। আর এ জন্যই মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান।
১৯৭১ সালের মার্চে পশ্চিমা শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে ঢাকায় যখন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার নামে সময় ক্ষেপণ করছিল, তখন চট্টগ্রামে একজন আত্মপ্রত্যয়ী বীর অসীম সাহস আর বিচক্ষণতার সঙ্গে বাঙালি সৈন্যদের নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন আসন্ন যুদ্ধের মুখোমুখি হতে। তিনিই তৎকালীন চট্টগ্রামে ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) অ্যাডজুট্যান্ট মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
১ ও ১১ নং সেক্টরে দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান বীরউত্তম প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৯৮১ চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন।
মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীর সৈনিকদের(বিপ্লবী) গুলিতে নিহত হন ২ নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ বীরউত্তম (এপ্রিল-সেপ্টেম্বর) ও মেজর এটিএম হায়দার।
১১ নং সেক্টরের কমান্ডার কর্ণেল আবু তাহের বীরউত্তম পরবর্তীতে জাসদের রাজনীতির সাথে জড়িত হন। ৭ নভেম্বরের সিপাহী-জনতা বিপ্লবের অন্যতম নেতা ছিলেন তিনি। ১৯৭৬ সালে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৭ বছর।
সেক্টর ৬ এর কমান্ডার উইং কমান্ডার খাদেমুল বাশার বীরউত্তম বিমান বাহিনী প্রধান থাকা অবস্থায় ১৯৭৬ সালে নিজে বিমান চালাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।
মেজর জেনারেল মঞ্জুর বীরউত্তম প্রেসিডেন্ট জিয়াউর বীরউত্তম হত্যার পর গ্রেফতার হন এবং সেনা হেফাজতে থাকা অবস্থায় ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন/নিহত হন।
৭ নং সেক্টরের কমান্ডারের মেজর নাজমুল হক মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর মাত্র ৩০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সেদিন ৮ নং সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরীর বাসায়ও খোঁজ করা হয়। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী নাজিয়া ওসমান চোধুরীকে হ’ত্যা করা হয়। উল্লেখ্য, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত একমাত্র নারী সদস্য ছিলেন নাজিয়া ওসমান চোধুরী।
অবশিষ্ট সেক্টর কমান্ডারগণ বিভিন্ন সময়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।