× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত

নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনীমেলা কানাইপুর মাঠে ১৭ মার্চ মঙ্গলবার  রাতে শেষ হয়েছে।
তথ্যসুত্রে জানাযায়, প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান,গঙ্গাপূজা  উপলক্ষ্যে পৌরসভার  কানাইপুর মাঠে  এ মেলা অনুষ্টিত হয়।
 এ মেলাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রামের ও শহরের হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এ মেলায়। মেলায় আগমনকারী বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী,কাঠ ও বাশের তৈরী তৈজসপত্র, আসবাবপত্র প্রচুর পরিমাণে  পাওয়া যায়।
মেলার প্রধান আকর্ষন বেল,তৈজষপত্র,তেতুল,বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন খেলনা ও রকমারী জিনিস উল্লেখযোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা  এয়োদশী  তিথিতে এ মেলা অনুষ্টিত হয় । মেলায় পরিদর্শন করেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এৃ সালাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইউপি সদস্য ইসমত মিয়া,মোঃ রহিম আলী,সেলিম মিয়াসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
অতীতে  এ মেলাতে কোনরুপ জুয়ার আসর না দেখলেও  স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। থানা পুলিশের  অভিযানে ও স্থানীয় লোকজন জুয়া খেলায় বাধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরে প্রকাশ্যে  জুয়ারীরা  পুনরায় জুয়ার আসর বসিয়ে মেলার পরিবেশ নষ্ট করে ফেলে।


এ ক্যটাগরির আরো খবর..